অস্ট্রেলিয়া

সিডনির ব্র্যাডফিল্ড আসনে সামান্য ব্যবধানে পরাজয়: আইনি চ্যালেঞ্জ বিবেচনায় লিবারেল পার্টি

  • 10:35 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার
সিডনির ব্র্যাডফিল্ড আসনে মাত্র ২৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ বিবেচনা করছে গিসেল কাপ্টেরিয়ান। ছবি: Facebook

মেলবোর্ন ১০ জুন –সিডনির ব্র্যাডফিল্ড আসনে মাত্র ২৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ বিবেচনা করছে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি।

স্বতন্ত্র প্রার্থী নিকোলেট বোয়েল (Nicolette Boele), যিনি Climate 200-এর সমর্থনপুষ্ট, অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশনের (AEC) পুনঃগণনার ফলে লিবারেল প্রার্থী গিসেল কাপ্টেরিয়ানকে (Gisele Kapterian) পরাজিত করেন। পুনঃগণনার আগে কাপ্টেরিয়ান এগিয়ে থাকলেও, চূড়ান্ত পর্যায়ে মাত্র ২৬ ভোটে বোয়েল বিজয়ী হন।

বুধবার এক বিবৃতিতে গিসেল কাপ্টেরিয়ান জানান, তিনি গণনার উভয় পর্যায় “সতর্কতার সঙ্গে পর্যালোচনা” করবেন এবং আইনি চ্যালেঞ্জের পথ এখনও খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, “পুনঃগণনার ফলে একটি ভিন্ন ফলাফল এসেছে—প্রথম গণনার শেষে আমি এগিয়ে ছিলাম, কিন্তু এখন মিসেস বোয়েল এগিয়ে।”

AEC জানিয়েছে, প্রাথমিক ভোট গননার সময় ব্যালট পেপারের বৈধতা নির্ধারণের সিদ্ধান্তে কাপ্টেরিয়ান ৮ ভোটে এগিয়ে ছিলেন। তবে পুনঃগণনার সময় ব্যালটের বৈধতা নিয়ে আরও কিছু সিদ্ধান্ত এই পরিবর্তনের কারণ হয়েছে, যা গণনার পুনঃপর্যায়ে সাধারণত দেখা যায়।

গিসেল কাপ্টেরিয়ানকে লিবারেল পার্টির একজন সম্ভাবনাময় নেতা হিসেবে বিবেচনা করা হয়। পার্টিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা সুসান লেই (Sussan Ley) তাকে যোগাযোগ বিভাগের সহকারী ভূমিকায় নিয়োগ দিয়েছেন।

AEC জানিয়েছে, ব্র্যাডফিল্ডের চূড়ান্ত ফলাফল শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। লিবারেল পার্টি চাইলে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে এবং রিটার্ন অব দ্য রিটসের ৪০ দিনের মধ্যে ‘কোর্ট অফ ডিসপিউটেড রিটার্নস’-এ আবেদন করার সুযোগ রয়েছে।

ঐতিহ্যগতভাবে লিবারেল পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে Climate 200-এর সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থীর জয় বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালের ফেডারেল নির্বাচনের সবশেষ নির্ধারিত আসন ছিল ব্র্যাডফিল্ড, যেখানে বোয়েল বিজয়ী হওয়ায় এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে লেবার পার্টির আসন সংখ্যা ৯৪, কোয়ালিশনের ৪৩, এবং ক্রসবেঞ্চে থাকবেন ১৩ জন সদস্য।

ব্র্যাডফিল্ড আসনে প্রতিদ্বন্দ্বিতার পর বিজয় উদযাপন করছেন নিকোলেট বোয়েল। (AAP: Dean Lewins)

বোয়েল বলেন, “আমি নির্বাচন কমিশনের প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ আস্থা রাখি। ফলাফল চ্যালেঞ্জ হবে কি না, তা আমার নিয়ন্ত্রণের বাইরে—এটা প্রতিদ্বন্দ্বী পক্ষের ব্যাপার। আমার কাজ হল ব্র্যাডফিল্ডের জনগণের স্বার্থ ও কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করা।”

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au