বাংলাদেশ

চেম্বারে বসে গল্প, রাতে নবীকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে মামলা

  • 11:30 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী/ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ জুন—নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় চট্টগ্রামের বাঁশখালীতে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( ৯ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কিছুক্ষণ আগে একই রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে উপজেলার পশ্চিম চাম্বল এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রবীর চৌধুরী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার বাসিন্দা।

ওসি সাইফুল ইসলাম বলেন, “সোমবার প্রবীর চৌধুরী তার চেম্বারে বসে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে এক ব্যক্তির সামনে কটূক্তি করেছিলেন। “যার সামনে বসে প্রবীর মিত্র কটূক্তি করেছিলেন, তিনি রাতে থানায় মামলা করেন। ওই মামলায় প্রবীরকে গ্রেপ্তার করা হয়।”

স্থানীয়রা জানিয়েছেন, নবীকে নিয়ে ‘কটূক্তির ‘অভিযোগ তুলে স্থানীয় লোকজন প্রবীর চৌধুরীর বাড়ির কাছে গিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রবীরকে থানায় নিয়ে আসেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বাঁশখালী থানার সামনে জড়ো হওয়া ক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করবেন এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানাবেন। তিনি আরও বলেন, এ ঘটনার জন্য রাষ্ট্র পক্ষ থেকে মামলা করা হবে এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাই এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনও সুযোগ নেই। তিনি সকলকে আহ্বান জানান, এই ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তরিত না করার জন্য।

পরে লোকজন থানার সামনে জড়ো হয়েও বিক্ষোভ দেখিয়েছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়। ওই মামলায় পুলিশ প্রবীরকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।

এই শাখার আরও খবর

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au