অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে আত্মরক্ষায় মরিচ স্প্রে ব্যবহারের অনুমতি: ১২ মাসের পরীক্ষামূলক উদ্যোগ

  • 10:01 pm - June 11, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
নর্দান টেরিটরি সরকার ব্যক্তিগত মরিচ স্প্রের ১২ মাসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

মেলবোর্ন, ১১ জুন ২০২৫- নর্দান টেরিটোরিতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আত্মরক্ষার উদ্দেশ্যে সাধারণ জনগণকে মরিচ স্প্রে (Pepper Spray) ব্যবহারের অনুমতি দিচ্ছে। প্রথমদিকে এই পরীক্ষামূলক উদ্যোগটি  ১২ মাস  চালু রেখে পর্যবেক্ষণ করবে সরকার। এই সিদ্ধান্ত  নর্দান টেরিটোরির ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতা নিয়ে স্থানীয়দের উদ্বেগের সরাসরি প্রতিক্রিয়া বলে মনে করছে সরকার।

এই ট্রায়ালের অধীনে জনসাধারণ একটি নিম্নমাত্রার ওলেওরেসিন ক্যাপসিকাম (Oleoresin Capsicum) স্প্রে বহন করতে পারবে, যা মরিচ স্প্রে নামে বেশি পরিচিত। এটি প্রাণঘাতী নয় এমন রাসায়নিক, যা চোখে ও ত্বকে তীব্র জ্বালা সৃষ্টি করে এবং সাময়িকভাবে দৃষ্টিশক্তি দুর্বল করে দেয়—যার ফলে আক্রমণের শিকার ব্যক্তি পালানোর সুযোগ পান। তবে পুলিশের ব্যবহৃত স্প্রের তুলনায় এটি অনেক দুর্বল।

বর্তমানে মরিচ স্প্রে উত্তরাঞ্চলে “নিষিদ্ধ অস্ত্র” হিসেবে শ্রেণিবদ্ধ। তবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নির্দিষ্ট বিধিনিষেধের আওতায় লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাদের কাছ থেকে এটি ক্রয় করা যাবে।

নর্দান টেরিটরির চিফ মিনিস্টার লিয়া ফিনোকিয়ারো বলেন, “এই পদক্ষেপটি নিরাপত্তা নিয়ে জনমতের প্রতি আমাদের সম্মান এবং ‘টেরিটরি লাইফস্টাইল’ পুনরুদ্ধারের অঙ্গীকারের অংশ।” 

তিনি আরও বলেন, “আমরা সামনের সারিতে আরও পুলিশ, কঠোর আইন এবং আরও ভালো প্রতিরোধমূলক ব্যবস্থা আনছি, তবে একইসঙ্গে মনে করি, ব্যক্তি পর্যায়ে আত্মরক্ষার আইনি সরঞ্জাম থাকা জরুরি।”

মরিচ স্প্রে ব্যবহারের জন্য শর্তাবলি:

  • ব্যবহারকারীকে অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে
  • বৈধ নর্দান টেরিটরির ফটো আইডি থাকতে হবে
  • অপরাধমূলক রেকর্ড বা ঘরোয়া সহিংসতার মামলা থাকা চলবে না
  • কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছ থেকে সরাসরি কেনা যাবে 

এই ট্রায়ালের সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারিত হবে পুলিশ, শিল্প প্রতিষ্ঠান, কমিউনিটি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে। একটি “কমিউনিটি ওভারসাইট রেফারেন্স গ্রুপ” গঠন করা হবে, যারা এই প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

ফিনোকিয়ারো উল্লেখ করেন, ওয়েস্টার্নঅস্ট্রেলিয়ায় একই ধরনের ট্রায়াল ইতিমধ্যেই হয়েছে এবং সেখানকার প্রতিক্রিয়া উৎসাহব্যঞ্জক ছিল। তিনি বলেন, “আমরা এই পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং নিয়মিত মূল্যায়ন করব যাতে জনগণের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় থাকে।”

এই পদক্ষেপ আত্মরক্ষার ক্ষেত্রে  নর্দান টেরিটোরিস জন্য আরও একটি বাস্তবিক এবং দায়িত্বশীল বিকল্প উপহার দেবে বলে মনে করছে সরকার।

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au