বিশ্ব

ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের প্রেসিডেন্টের

  • 6:30 am - June 16, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মেলবোর্ন, ১৬ জুন— হামলা না থামালে ইসরায়েলকে ‘‘আরও কঠোর জবাব’’ দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি বলেন, ইরান কোনও সংঘাত শুরু করেনি। বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বাহিনী যাতে ইরানে হামলা চালাতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

রোববারও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, গত এক ঘণ্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

রোববারের ইরানি হামলার পাল্টায় ইসরায়েলি বাহিনীও ইরানের বিভিন্ন শহরে ড্রোন ও বিমান হামলা চালানোর দাবি করেছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইরানের আকাশে প্রবেশ করা ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনই শিশু। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বলেছেন, সেখানে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের ৩০ জনই সামরিক বাহিনীর সদস্য এবং একজন ইরানি রেড ক্রিসেন্ট কর্মী।

ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অ্যাম্বুলেন্সের দুই কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দু’দিন আগে বলেছিলেন, ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

এই শাখার আরও খবর

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন ‘শিডিউল’ সুবিধা

মেলবোর্ন, ২৩ জুন- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে আরও কার্যকর ও ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে গড়ে তুলতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে OpenAI। এ সুবিধার মাধ্যমে…

মিয়ানমারে ৬ মাসে ৭০০ মানুষকে হত্যা করেছে সামরিক বাহিনী

মেলবোর্ন, ২৩ জুন- মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা লাশ উদ্ধার, হত্যার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

মেলবোর্ন, ২৩ জুন- সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ওরফে ইমনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।…

তৃণমূল নেত্রীর বাড়িতে পাওয়া গেল ৪ কোটি টাকার সোনা!

মেলবোর্ন, ২৩ জুন- তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নতুন মোড় নিয়েছে। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল…

১১৫ দিন আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

মেলবোর্ন, ২৩ জুন- দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা শেষে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার…

কলকাতায় সোহরাওয়ার্দী সড়কের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক কেন

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের পশ্চিমবঙ্গে একটি সড়কের নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল, ইতিহাসবিদ এবং নাগরিক সমাজে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতার পার্ক সার্কাস এলাকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au