বাংলাদেশ

‘মব’ করে নুরুল হুদার গলায় জুতা: চিহ্নিত সবাই, হচ্ছে মামলা

  • 1:39 am - June 24, 2025
  • পঠিত হয়েছে:২১২ বার

মেলবোর্ন, ২৩ জুন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বাসায় ‘মব’ সৃষ্টি করে শারীরিকভাবে হেনস্তায় জড়িত সবাই চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শেখ ফরিদ হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।
রবিবার দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করা তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান।
পরে সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরে নুরুল হুদার বাসায় ফরিদের নেতৃত্বে হানা দেয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা সাবেক সিইসিকে বাসা থেকে বের করে এনে গলায় জুতার মালা পরিয়ে দেয়। জুতা দিয়ে পেটানো হয়।
পুলিশ জানিয়েছে, জুতাপেটা করা ব্যক্তি স্বেচ্ছাসেবক দলের কর্মী মোজাম্মেল ঢালী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই নুরুল হুদাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে রাতে নুরুল হুদাকে নেওয়া হয় ডিবি অফিসে। সেখান থেকে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
এর পর সোমবার তাকে আদালতে তোলা হয়। আদালত নুরুল হুদাকে চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

নুরুল হুদাকেকে গ্রেপ্তারের পর রাতেই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জনতার হাতে হেনস্থার ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার।
ওই বিবৃতিতে সরকার বলেছে, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ।
এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সরকার।
সকল নাগরিকের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”
সোমবার সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের কেউ ওই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল হুদাকে যেভাবে বাসা থেকে ধরে আনা হয়েছে, সেটি ‘কোনোভাবেই কাম্য নয়’ বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটলে এবং বাহিনীর কেউ তাতে জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তা ও সংঘবদ্ধ হামলায় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
কী বলছে বিএনপি
সাবেক সিইসি নুরুল হুদাকে বাসা থেকে ধরে এনে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেন, “সাবেক সিইসির সাথে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি। যারা বিচারের নামে ‘মব জাস্টিস’ করছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশকাল নিউজকে বলেন, “এ ধরনের বিচ্ছিন্ন ঘটনার দায় দল হিসেবে বিএনপির উপর চাপানোর কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে সমর্থন করি না।”
“দলীয়ভাবে আমাদের যে এখতিয়ার আছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, আর আইনিভাবে ব্যবস্থা নেওয়ার থাকলে সেটা সংশ্লিষ্ট যারা আছেন তারা দেখবেন।”

 

এই শাখার আরও খবর

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে…

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au