বিশ্ব

‘অনুকূল পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত ভারত

  • 10:29 pm - June 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি চীন-পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আলোচনার মধ্যে “অনুকূল পরিবেশে” বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেছেন।

এসময় রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ ৫৪টি নদীর পানিবন্টন নিয়ে আলোচনা করতে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া যৌথ নদী কমিশন রয়েছে। এই কমিশনের মাধ্যমেই নদীগুলোর পানি বণ্টন এবং দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগে কলকাতায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে দু’দেশ ৩০ বছর পুরনো গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা করে। আগামী বছরই এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

এদিকে সম্প্রতি চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক নতুন মাত্রার আলোচনা তৈরি করেছে দক্ষিণ এশীয় কূটনীতিতে। এ নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র জয়সওয়াল বলেন, “ভারত প্রতিবেশী দেশগুলোর কার্যক্রমে নজর রাখে, যাতে দেশটির স্বার্থ ও নিরাপত্তা ক্ষুণ্ণ না হয়।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক নিজেদের শক্তির ভিত্তিতে গড়ে তুলি। পাশাপাশি, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটের দিকেও নজর রাখি।”

তবে ঢাকা স্পষ্ট করেছে, চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক কোনও জোট গঠনের উদ্দেশ্যে হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, “আমরা কোনও জোট গঠন করছি না। এটি ছিল সরকারি পর্যায়ের একটি বৈঠক, রাজনৈতিক নয়। এই বৈঠকে জোট গঠনের উপাদান ছিল না।”

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au