খেলা

জয় দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু অস্ট্রেলিয়ার

  • 2:36 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার

মেলবোর্ন ২৮ জুন

ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল মাত্র ১৮০ রানে। দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে আটকে দিলেও পিছিয়েই ছিল অজিরা। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। ফলে ম্যাচটি তিন দিনেই জিতে নিয়েছে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০’তে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল।

১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টারের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। এরপর অ্যালেক্স ক্যারি দলকে তিনশর কাছাকাছি নিয়ে গেছেন।

হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারি করেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ৩১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শামার জোসেফ ৮৭ রানে নেন ৫টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩০১ রানের।

জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৩৩.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ৮৬ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জাস্টিন গ্রেভস আর শামার জোসেফ লড়াই না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতো।

জোসেফ ২২ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন ৪৪ রানের টি-টোয়েন্টি ইনিংস। গ্রেভস ৩৮ রানে অপরাজিত থাকেন।অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৫টি উইকেট শিকার করেন হ্যাজেলউড।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au