বিশ্ব

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১২, আহত ৩০

  • 6:43 am - July 01, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলোতেও।

মেলবোর্ন, ০১ জুলাই— ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার হায়দারাবাদের কাছে পশমলায়ারাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাঙ্গারেড্ডি জেলার একটি শিল্পাঞ্চলে বিস্ফোরণের পর বিশাল আগুনের কুণ্ডলি তৈরি হয়। আগুন নেভাতে ১২টি বড় অগ্নিনিরোধক যন্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এর আগেই ঘটনাস্থলেই নিহত হন আট শ্রমিক। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বিস্ফোরণের সময় কারখানাটিতে ৬৬ শ্রমিক কাজ করছিলেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকরা শূন্যে উড়ে গিয়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন। এসময় তিন তলা ভবনটি ধসে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনগুলোতেও। অন্যান্য কারখানার শ্রমিকরাও ভয়ে এলাকা ছেড়ে চলে যান।

ওই শিল্পাঞ্চলটিতে উড়িষা, উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কাজ করতেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজা নরসিমা গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

এই শাখার আরও খবর

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au