বিশ্ব

তেলেঙ্গানায় ফার্মাসিউটিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

  • 7:32 pm - July 01, 2025
  • পঠিত হয়েছে:২৮৩ বার
তেলেঙ্গানায় ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরের অবস্থা। ছবি: ইন্ডিয়া টুডে

মেলবোর্ন, ০১ জুলাই—ভারতের তেলেঙ্গানায় একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (৩০ জুন) সকালে সাঙ্গারেড্ডি জেলার পাশামইলারাম শিল্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটির নাম সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। বিস্ফোরণের পর কারখানার তিনতলা ভবনটি ধসে পড়ে।

ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৬৫ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের মূল কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা, কারখানার চুল্লি ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ধোঁয়ার ভয়াবহতা দেখা গেছে।

দমকল বিভাগ সকাল ৯টা ৩৭ মিনিটে খবর পায়। সঙ্গে সঙ্গে ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সময় লাগে।

ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়ায় উদ্ধারকাজ এখনও চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে একটি ফরেনসিক দল পাঠানো হয়েছে। ওসমানিয়া জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহে কাজ করছেন। এখন পর্যন্ত ১৫টি মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। শনাক্ত করা গেছে মাত্র ৪ জনকে।

সিগাচি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে মূল উৎপাদন কাঠামো ভেঙে পড়েছে। ফলে সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিংহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন এবং আহতদের চিকিৎসার পূর্ণ আশ্বাস দেন।

সরকারি সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। সেই সঙ্গে তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। সূত্র: খবর ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au