সর্বশেষ

অস্ট্রেলিয়ায় কঠোর ওয়েব আইন মোকাবিলায় এলন মাস্কের বড় জয়

  • 1:07 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার

অস্ট্রেলিয়ায় অনলাইন বাকস্বাধীনতার প্রশ্নে টেকমিলিওনিয়ার এলন মাস্কের প্ল্যাটফর্ম X (সাবেক টুইটার) জিতেছে বড় একটি আইনি লড়াই।

বুধবার (২ জুন) অষ্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম নাইন নিউজ এই সংবাদ প্রকাশ করেছে।

দেশটির প্রশাসনিক রিভিউ ট্রাইব্যুনাল (ART) বুধবার জানায়, X–কে এক বিতর্কিত পোস্ট সরানোর নির্দেশ দেওয়া ভুল ছিল। ওই পোস্টে কানাডার অ্যাক্টিভিস্ট ক্রিস এলস্টন ট্রান্স অ্যাডভোকেট টেডি কুককে ‘মনোরোগ প্রতিষ্ঠানে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছিলেন। বিষয়টিকে অবমাননাকর বলা হলেও ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করে, এতে ‘গুরুতর ক্ষতির উদ্দেশ্য’ ছিল না, তাই পোস্টটি বড় আকারের অনলাইন নিপীড়নের শামিল নয়।

ই–সেফটি কমিশনার জুনি ইনম্যান–গ্রান্ট এর আগে X–কে পোস্টটি সরানোর নির্দেশ দিয়েছিলেন, যা না মানলে লক্ষাধিক ডলারের জরিমানার হুমকিও দেওয়া হয়।

রায়ের পর X বলেছে, এটি “মুক্ত বাকস্বাধীনতার জন্য এক বড় জয়।” অন্যদিকে কমিশনারের দপ্তর জানিয়েছে, তারা এই রায় পর্যালোচনা করবে, তবে অনলাইনে ঘৃণাত্মক ও সহিংস কনটেন্ট রুখতে তারা দৃঢ় অবস্থানে থাকবে।

বিশ্লেষকদের মতে, এই রায় অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা আইনের ক্ষমতা ও সীমা নিয়ে বড় ধরনের দৃষ্টান্ত তৈরি করবে।

এই শাখার আরও খবর

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au