সর্বশেষ

প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে নিষিদ্ধে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন

  • 8:58 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের নিরঙ্কুশ সমর্থনের প্রতিবাদে সামরিক ঘাঁটিতে হানা ও বিমান ক্ষতিগ্রস্ত করার ঘটনার পর ফিলিস্তিনপন্থি কর্মীদের সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

বুধবার (৩ জুলাই) হাউজ অব কমন্সে প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে পাস হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এখন এটি উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে যাবে। অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।

নিষিদ্ধ হলে আইএস বা আল-কায়েদার মতোই প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হবে। তখন এর সদস্য হওয়া বা সমর্থন দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।

কেন এই পদক্ষেপ?

ব্রিটেনের লেবার সরকারের ভাষ্য, এই সংগঠনটি ২০২২ সালে থ্যালেসের কারখানা, গত বছর এলবিট সিস্টেমসের স্থাপনা এবং সম্প্রতি ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ‘নাশকতামূলক হামলা’ চালিয়ে কোটি কোটি পাউন্ড ক্ষতিগ্রস্ত করেছে। তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া উপায় ছিল না।

প্যালেস্টাইন অ্যাকশন অবশ্য নিজেদের কর্মকাণ্ডকে ‘সরাসরি অভিযান আন্দোলন’ বলে দাবি করে আসছে। তাদের লক্ষ্য, ব্রিটেনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করা। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসকে তারা ‘মূল নিশানা’ হিসেবে চিহ্নিত করেছে।

সংগঠনটি সরকারের পদক্ষেপকে ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘অন্যায্য’ আখ্যা দিয়েছে। তারা এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে এবং শুক্রবার একটি জরুরি শুনানি হওয়ার সম্ভাবনা আছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্যকে পদক্ষেপটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, প্রাণহানির উদ্দেশ্য ছাড়া শুধু সম্পদের ক্ষয়ক্ষতি ঘটানো কর্মকাণ্ডকে সন্ত্রাসী তকমা দেওয়া উচিত নয়।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, “বৈধ প্রতিবাদের নামে সহিংসতা ও অপরাধমূলক ক্ষয়ক্ষতির কোনো স্থান নেই। জাতীয় নিরাপত্তার প্রশ্নে শূন্য-সহনশীলতা প্রয়োজন।”

সংগঠনটি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নির্বিচারে মানুষ হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ চায়। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা মানবাধিকার লঙ্ঘন করছে না। যদিও জাতিসংঘ ও শীর্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগই প্রাধান্য পেয়েছে।

এখন হাউজ অব লর্ডসে প্রস্তাবটি পাস হলে, শিগগিরই প্যালেস্টাইন অ্যাকশনকে যুক্তরাজ্যের আইনে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au