বিশ্ব

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’

  • 6:19 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:২০৩ বার
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৬ জুলাই-

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছেন। বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী এই দলকে “মধ্যপন্থী ও যুক্তিবাদী বিকল্প” হিসেবে বর্ণনা করেছেন, যা দেশের অপ্রয়োজনীয় ব্যয়, রাজনৈতিক দুর্নীতি আর জনগণের স্বার্থ উপেক্ষার বিরুদ্ধে কাজ করবে বলে দাবি তার।

শনিবার মাস্ক এই ঘোষণা দেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ। এর আগে তিনি এক জরিপে অনুসারীদের কাছে জানতে চান, নতুন রাজনৈতিক দল দরকার কি না। প্রায় ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরই মাস্ক ‘আমেরিকা পার্টি’ গঠনের সিদ্ধান্ত নেন।

মাস্ক বলেন, তার লক্ষ্য সারা দেশের নিয়ন্ত্রণ নেওয়া নয়, বরং কংগ্রেসে কয়েকটি আসন জিতে এমন অবস্থান তৈরি করা—যা দিয়ে পুরো নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভারসাম্য আনা যাবে। তার ভাষায়, ‘‘কয়েকটি আসনই যথেষ্ট, যেগুলো দিয়ে বড় পরিবর্তন আনা সম্ভব।’’

নতুন দল গঠনকে ইতিবাচকভাবে দেখেছেন ‘ফরওয়ার্ড পার্টি’র প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ইয়াং। তবে বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতির কঠিন বাস্তবতায় তৃতীয় কোনো দল টিকে থাকা খুবই চ্যালেঞ্জের। কারণ, নিবন্ধন প্রক্রিয়া, প্রচুর অর্থায়ন আর ব্যালটে নাম তোলার মতো নানা ধাপ পেরোতে হয়।

মাস্কের এই উদ্যোগ নিয়ে সমালোচনা করেছে ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকানদের একটি অংশ। তারা মনে করছেন, নতুন দল গঠনের মাধ্যমে আসন্ন নির্বাচনে কনজারভেটিভ ভোট ভাগ হয়ে যাবে, যা ডেমোক্র্যাটদের সুবিধা করে দেবে। কেউ আবার মাস্কের ব্যক্তিগত জীবন ও ‘কেটামিন’ সেবনের প্রসঙ্গ টেনে সমালোচনাও করছেন।

এর পেছনে রয়েছে মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের ফাটল। একসময় ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রকাশ্য সমর্থক ছিলেন মাস্ক। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ৭৫ বিলিয়ন ডলারের কর ছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির প্রস্তাবকে মাস্ক তীব্রভাবে সমালোচনা করেন। মাস্ক বলেন, “এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রকে ঋণজালে ফেলা হচ্ছে।”

ট্রাম্পপন্থীরা মাস্ককে ‘নির্ভরযোগ্য নয়’ বলেও আক্রমণ করেছেন। মাস্ক পাল্টা বলেন, তিনি কোনো দলের নয়, যুক্তিবাদী ও স্বচ্ছ রাজনীতির পক্ষে। নতুন ‘আমেরিকা পার্টি’র ঘোষণা সেই সম্পর্কের ফাটলকে স্পষ্ট করেছে এবং মার্কিন রাজনীতির জন্য এক নতুন সমীকরণও তৈরি করেছে।

এই শাখার আরও খবর

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au