সর্বশেষ

লাঞ্চেস্টনে পুলিশ সদস্য হত্যার মামলায় প্রধান সন্দেহভাজন আদালতে হাজির

  • 7:24 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
কনস্টেবল কিথ অ্যান্থনি স্মিথ ২৫ বছর ধরে তাসমানিয়ান পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। ছবিঃ তাসমানিয়ান পুলিশ

মেলবোর্ন, ৭ জুলাই-

তাসমানিয়ার লাঞ্চেস্টনে ৪৬ বছর বয়সী লেথ জিওফ্রি সুউশামসকে পুলিশের এক কর্মকর্তা হত্যার অভিযোগে আদালতে হাজির করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল কিথ স্মিথকে গুলি করে হত্যা, হত্যার চেষ্টা এবং মারাত্মক হামলার মতো তিনটি গুরুতর অভিযোগের মুখোমুখি। ঘটনা ঘটেছিল ১৬ জুন।

স্মিথ, যিনি ২৫ বছর ধরে পুলিশের দায়িত্ব পালন করছিলেন, ওইদিন অফিসিয়াল কাজে থাকা অবস্থায় তার গাড়ির সামনে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি সেখানেই মারা যান।
ঘটনার পর সুউশামস পালানোর চেষ্টা করলেও, প্রায় ১.৬ কিলোমিটার দূরে পুলিশ বিশেষ বাহিনীর হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন।

আদালতে অভিযোগসমূহ অস্বীকার করলেও, তাকে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১১ আগস্ট।

স্মিথের হত্যাকাণ্ড তাসমানিয়ার পুলিশের ইতিহাসে বিরল ও শোকজাগানিয়া ঘটনা। এটি ১৯২২ সালের পর প্রথম পুলিশ সদস্য হত্যার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা এই নির্মম ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ মনে করছে, সুউশামস পরিকল্পিতভাবেই এই হামলা চালিয়েছিলেন।

ঘটনার পর থেকে তাসমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় কমিউনিটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মামলার পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au