বিশ্ব

ইতালি: চলন্ত বিমানের ইঞ্জিনে টেনে নিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

  • 6:28 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ইতালির মিলান শহরের বেগারমো (অরিও আল সেরিও) বিমানবন্দর; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৯ জুলাই-

ইতালির মিলান শহরের বেগারমো (অরিও আল সেরিও) বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেঙে রানওয়েতে ঢুকে পড়েন। এ সময় স্প্যানিশ বাজেট এয়ারলাইন ভোলোটিয়ার একটি এয়ারবাস এ৩১৯ বিমান ধীরে ধীরে সরানো হচ্ছিল। চলন্ত বিমানের ডান পাশের ইঞ্জিনে টেনে নেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার পরপরই সব ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করে। প্রায় দুই ঘণ্টা পর, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এ সময় পর্যন্ত অন্তত ৯টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং ১৯টি ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর অপারেটর প্রতিষ্ঠান SACBO জানিয়েছে, নিহত ব্যক্তি ওই বিমানের যাত্রী বা কর্মী ছিলেন না। তদন্তকারী সংস্থা দুর্ঘটনাকে আত্মহত্যা হিসেবে ঘটেছে কি না, সেই সম্ভাবনাও বিবেচনা করছে।

বিমানবন্দরের অপারেটর এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাক্সিওয়েতে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে। দুর্ঘটনায় বিমানের যাত্রী ও কেবিন ক্রুরা শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে তারা চরমভাবে বিপর্যস্ত হয়েছেন।

ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে একজন ব্যক্তি কীভাবে রানওয়েতে প্রবেশ করতে পারল এবং দুর্ঘটনা রোধে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হলো না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি মিলান বেগারমো, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। এ ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিমানবন্দর ব্যবহারকারীরা।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au