বিশ্ব

জোট ছাড়ল কট্টর ডানপন্থী দল, অস্তিত্বের সংকটে নেতানিয়াহুর সরকার

  • 3:25 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ১৫ জুলাই-

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের দীর্ঘদিনের ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এর ফলে ১২০ আসনের ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহুর জোটের আসন কমে এখন মাত্র ৬১-তে দাঁড়িয়েছে। এতে সরকার কার্যত টিকে থাকলেও অবস্থান হয়ে পড়েছে অত্যন্ত নড়বড়ে।

ইউটিজের সাত সংসদ সদস্যের মধ্যে ছয়জন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর এক মাস আগে পদত্যাগ করেছিলেন দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ। ইউটিজে গঠিত হয়েছে দেগেল হাতোরাহ ও আগুদাত ইসরায়েল নামের দুটি উপদল নিয়ে। দেগেল হাতোরাহর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জোট গঠনের সময় ইউটিজের মূল শর্ত ছিল ইয়েশিভা শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি নিশ্চিত করা। ইসরায়েলে সেনাবাহিনীতে যোগদান অধিকাংশ তরুণ ইসরায়েলির জন্য বাধ্যতামূলক হলেও কট্টর ইহুদিরা ঐতিহ্যগতভাবে এই দায় থেকে অব্যাহতি পেতেন। কিন্তু গত বছর সুপ্রিম কোর্ট এ সুবিধা বাতিলের নির্দেশ দেয় এবং সেমিনারি শিক্ষার্থীদেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।

গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই ইস্যুটি আরও বেশি স্পর্শকাতর হয়ে ওঠে। নেতানিয়াহু চেষ্টা করেছিলেন জোটের মধ্যে সমঝোতার মাধ্যমে বিলটি পাস করাতে, কিন্তু তা সম্ভব হয়নি এবং অবশেষে ইউটিজে জোট ছাড়ল।

এখন পর্যন্ত শ্যাস, আরেকটি কট্টর ডানপন্থী দল, জোটে টিকে আছে। তবে তারা ইউটিজের পথ অনুসরণ করলে নেতানিয়াহুর সরকারের সংখ্যাগরিষ্ঠতা পুরোপুরি হারিয়ে যাবে এবং আরও বড় রাজনৈতিক সংকট তৈরি হবে। এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে এবং সরকারের স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au