বাংলাদেশ

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা

  • 4:16 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৬ জুলাই-

মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় একটি সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে যেসব বাংলাদেশি কর্মীর বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র (পিএলকেএস) রয়েছে, তারা পাবেন মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি)। এর ফলে কর্মীদের শুধু কাজের জন্যই নয়, ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে স্বল্প সময়ের জন্য স্বদেশে যাতায়াতও সহজ হবে এবং মানসিক চাপও কমবে।

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ইতিমধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নোটিফিকেশন জারি করা হয়েছে।

এর আগে, গত ১০ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাসচিব (নীতি ও নিয়ন্ত্রণ) স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই নির্দেশনার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, যেসব বাংলাদেশি কর্মীর এ বছর সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই; বিদ্যমান ভিসাগুলো স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রিতে রূপান্তরিত হবে।

এখন পর্যন্ত মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশ করতে হতো, যা পুনরায় যাতায়াতে জটিলতা তৈরি করত। নতুন এই সুবিধা বাংলাদেশি কর্মীদের কাজের পাশাপাশি পারিবারিক বা জরুরি প্রয়োজনে দেশে যাতায়াত সহজ করবে। ফলে কর্মজীবন হবে স্থিতিশীল এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই সিদ্ধান্ত তাদের জন্য শুধু স্বস্তির খবর নয়, বরং মালয়েশিয়ার শ্রমবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au