সর্বশেষ

সিডনিতে মানসিক অস্থিরতার খবর পেয়ে এক ব্যক্তিকে শান্ত করতে গিয়ে মৃত্যু

  • 5:55 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:২৪০ বার
প্রথমে তিনি সহযোগিতা করলেও পরে আচরণ বদলে যায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুলাই-

অস্ট্রেলিয়ার সিডনির ওয়াটারলু এলাকায় পুলিশের উপস্থিতিতে অ্যাম্বুলেন্স কর্মীরা এক ব্যক্তিকে শান্ত করার ওষুধ দিতে গেলে তিনি মারা গেছেন।

৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম কলিন বারলিং। শনিবার (১২ জুলাই) ভোরে পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা তার ফ্ল্যাটে যান, কারণ বারলিং মানসিকভাবে অস্থির আচরণ করছিলেন বলে খবর পায় তারা।

প্রথমে তিনি সহযোগিতা করলেও পরে আচরণ বদলে যায়। তখন পুলিশ তাকে হাতকড়া পরায়, আর অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে শান্ত করার জন্য ইনজেকশন দেন। কিন্তু ওষুধ দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এখন পুলিশ এই ঘটনাকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে তদন্ত করছে। এছাড়া, অস্ট্রেলিয়ার ল অ এনফোর্সমেন্ট কন্ডাক্ট কমিশনও (LECC) এই মৃত্যু নিয়ে আলাদা তদন্ত করবে।

পুলিশ জানিয়েছে, তারা শুধু হাতকড়া পরিয়েছিল, অন্য কোনো জোরপ্রয়োগ বা মারধর করেনি। তবে কীভাবে এই মৃত্যু হলো, তা স্পষ্টভাবে জানার জন্য পুরো ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই বলছেন, এমন ‘সহায়তা করতে গিয়ে মৃত্যু’ না ঘটার মতো ব্যবস্থা থাকা দরকার।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au