সর্বশেষ

অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর খুনি ব্র্যাডলি মুরডক মারা গেছেন

  • 10:03 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার
২০০৫ সালে মুরডকের বিরুদ্ধে হত্যা এবং অপহরণের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৬ জুলাই-

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ পর্যটক পিটার ফ্যালকোনিওকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত খুনি ব্র্যাডলি জন মুরডক মারা গেছেন।

৬৭ বছর বয়সী মুরডক ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংসের হাসপাতালে মারা যান।

২০০১ সালে ফ্যালকোনিও ও তার বান্ধবী জোয়ানে লিসের গাড়ি থামিয়ে ফ্যালকোনিওকে গুলি করে হত্যা করেন মুরডক। এরপর লিসকে অপহরণের চেষ্টা করলেও তিনি কোনোমতে পালিয়ে প্রাণে বেঁচে যান। ২০০৫ সালে মুরডকের বিরুদ্ধে হত্যা এবং অপহরণের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, অন্তত ২৮ বছর কারাভোগের শর্তে।

মুরডক সব সময় নিজেকে নির্দোষ দাবি করে গেছেন এবং আজও ফ্যালকোনিওর মরদেহ কোথায় রয়েছে, তা কখনো প্রকাশ করেননি। ফলে নিহতের পরিবার এখনও তার মরদেহ খুঁজে পাওয়ার আশা করছে।

উত্তরাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কেউ মরদেহের সন্ধান দিতে পারে, তাহলে তার জন্য ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মুরডক মারা যাওয়ার মধ্য দিয়ে পিটার ফ্যালকোনিওর মৃত্যুর রহস্যের অনেক অংশই হয়তো চিরতরে অজানাই থেকে যাবে।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা বেটসের

মেলবোর্ন, ২৫ এপ্রিল- দীর্ঘ দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা সুজি বেটস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই…

ইসলামাবাদে নিজের দুই প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সমঝোতার প্রেক্ষাপটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের দুই বিশেষ প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

ইসলামাবাদ আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে অস্পষ্টতা

মেলবোর্ন, ২৫ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে এখনও স্পষ্ট কোনো অবস্থান পাওয়া…

আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মেলবোর্ন, ২৫ এপ্রিল- মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ…

ইতালির প্রধানমন্ত্রীর কানে ভারতের ২ হাজার বছরের ঐতিহ্যবাহী ‘ঝুমকা’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় ঐতিহ্যবাহী অলঙ্কার ‘ঝুমকা’। রাজনৈতিক বার্তা দিতে দেওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au