অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সাত বছরের শিশু হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা

  • 7:07 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ঘটনাটি পারিবারিক সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৭ জুলাই-

অস্ট্রেলিয়ার পার্থ শহরের বালকাটা এলাকায় মাত্র ৭ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার মা জেসিন্টা বেথ সেলসকে (৩১) আদালতে তোলা হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোররাতে নিজ বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ জেসিন্টা সেলসকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ গঠন করা হয়। পার্থ ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে তিনি জামিনের আবেদন করেননি। পরবর্তী শুনানি হবে ২০ আগস্ট স্টারলিং গার্ডেনস ম্যাজিস্ট্রেট কোর্টে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পারিবারিক সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশের ভাষ্য মতে, শিশুটির শরীরে ছুরিকাঘাতের মতো আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় বাড়িতে আরও কয়েকজন সদস্য—এক পুরুষ, এক মহিলা এবং একটি কিশোর—উপস্থিত ছিল।

পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার কল ব্লাঞ্চ এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই ঘটনার ভয়াবহতা প্রথম প্রতিক্রিয়াদানকারী সদস্যদের জন্য আজীবন মানসিক ভার হয়ে থাকবে।”

প্রতিবেশীরা জানান, অভিযুক্ত মা জেসিন্টা সেলস আগে একজন সদয় ও বন্ধুসুলভ মানুষ ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী রজার কুক এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “একজন শিশুর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে নাড়া দিয়েছে।”

পুলিশ ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে শিশুর মৃত্যুর পেছনে মানসিক স্বাস্থ্য বা পারিবারিক বিরোধ কোনটি মূল কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনা পার্থ ও অস্ট্রেলিয়ার অন্যান্য অঞ্চলে শিশুদের নিরাপত্তা ও পারিবারিক সহিংসতা মোকাবিলায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের হেনরি বি. কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য…

পেরিশিচের লাল কার্ডে ক্ষুব্ধ বিলিচ, কাঠগড়ায় কুকুরেয়া

স্পেনের কাছে ২-১ গোলে হারের হতাশার সঙ্গে ক্রোয়েশিয়ার কষ্ট আরও বাড়িয়েছে ইভান পেরিশিচের বিতর্কিত লাল কার্ড। ম্যাচের ৭৯ মিনিটে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সঙ্গে সংঘর্ষের…

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au