প্রবাস দর্পন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

  • 9:53 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
১২ জুলাই (শনিবার) সন্ধ্যায় সিডনির শহরতলী কোগ্রার সেন্ট জর্জ কমিউনিটি সেন্টারে বিপিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ছবিঃ সরবরাহকৃত

শতদল তালুকদার, সিডনি থেকে-

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ১২ জুলাই (শনিবার) সন্ধ্যায় সিডনির শহরতলী কোগ্রার সেন্ট জর্জ কমিউনিটি সেন্টারে বিপিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি দিলীপ দত্ত।

সাধারণ সম্পাদক দিবাকর সমাদ্দার এবং কোষাধ্যক্ষ সুকান্ত দেব বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর আলোচনায় বিগত বছরের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

নৈশভোজের পূর্বে অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ সালের নতুন কমিটির নির্বাচন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তুষার রায়, আশুতোষ কর্মকার এবং রিঙ্কু দাস। সর্বসম্মতভাবে সুকুমার ভক্ত সভাপতি এবং জ্যোতি বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি হলো:
• সভাপতি: সুকুমার ভক্ত
• সহসভাপতি: জন্মেজয় রায় ও অভিজিৎ সাহা
• সাধারণ সম্পাদক: জ্যোতি বিশ্বাস
• যুগ্ম সম্পাদক: সুজন দে
• কোষাধ্যক্ষ: সুকান্ত দেব
• সাংস্কৃতিক সম্পাদক: রাখী রায় (বাবলী)
• সাংগঠনিক সম্পাদক: পলাশ ভৌমিক
• প্রকাশনা ও প্রচার সম্পাদক: সুভাষ সাহা
• আপ্যায়ন সম্পাদক: অমিত দাস

কার্যকরী পরিষদ সদস্য হিসেবে দায়িত্বে আছেন: দিলীপ দত্ত, দিবাকর সমাদ্দার, দেবী সাহা, সমীর রায়, মৌসুমী সাহা, কৃষ্ণ দে আকাশ, অশোক কুমার দাস, বিশ্বজিৎ সাহা ও প্রাণেশ দাস।

সর্বসম্মতভাবে সুকুমার ভক্ত সভাপতি এবং জ্যোতি বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ছবিঃ সরবরাহকৃত

পাবলিক অফিসার হিসেবে আগের মতই দায়িত্ব পালন করবেন চন্দন সাহা। বিপিএ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সুসংগঠিত এজিএম আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও সাংগঠনিক সক্ষমতার দৃঢ় বহিঃপ্রকাশ ঘটেছে বলেই মনে করছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au