অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডে ছুরি নিয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে মৃত্যু

  • 3:56 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি হাতে চাপাতি ও ছুরি নিয়ে রাস্তায় হুমকি দিচ্ছিলেন। ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ১৯ জুলাই-

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের টাইউন্সভিল শহরে ছুরি ও চাপাতি হাতে পুলিশের দিকে ধেয়ে আসা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে শহরের জনপ্রিয় পর্যটন এলাকা ‘দ্য স্ট্র্যান্ডে’।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি হাতে চাপাতি ও ছুরি নিয়ে রাস্তায় হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে শান্ত করতে চেষ্টা করে এবং প্রথমে টেজার ব্যবহার করে। কিন্তু টেজার কাজে না আসায়, তিনি পুলিশের দিকে ধেয়ে এলে একজন অফিসার বাধ্য হয়ে বুকে গুলি করেন। গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলে পুলিশ, বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়ক। স্থানীয় লোকজন ও পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ বলেন, তারা ছুরি হাতে লোকটিকে রাস্তায় দৌঁড়াতে দেখেছেন।

ঘটনার তদন্তে নেমেছে কুইন্সল্যান্ড পুলিশের ‘এথিক্যাল স্ট্যান্ডার্ডস কমান্ড’ এবং ‘ক্রাইম অ্যান্ড করাপশন কমিশন’। পুলিশ জানিয়েছে, এটি একটি একক ঘটনা এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই।

নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য বা পথচারী আহত হননি।

পুলিশ সুপারিনটেনডেন্ট ক্রিস লসন বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবসময় চেষ্টা করি পরিস্থিতি যেন প্রাণহানিতে না গড়ায়। তবে কখনো কখনো জীবন রক্ষার্থে দ্রুত কঠিন সিদ্ধান্ত নিতে হয়।”

স্থানীয় মানুষজন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au