বিশ্ব

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

  • 7:39 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:২০৭ বার
হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কথা বলেন। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ১৯ জুলাই-

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই সংঘাতের অবসান এবং মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন, এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক বন্দুকধারীর হামলার পর শুরু হওয়া ওই সংঘাতে অন্তত চার-পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। তবে তিনি স্পষ্ট করে বলেননি, ভারত না পাকিস্তান—কোন পক্ষের বিমানগুলো ধ্বংস হয়েছে। পাকিস্তান এর আগেই দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, সংঘাতের প্রথম দিকে ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং তিন দিন পর যুদ্ধবিরতির আগে তুলনামূলক ভালো অবস্থানে পৌঁছে যায়। ভারতও পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে, যদিও পাকিস্তান নিজের কোনো বিমান হারানোর কথা অস্বীকার করে।

এই সংঘাতের কেন্দ্রে ছিল কাশ্মীর। এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ভারত ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে জানায়। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের মাধ্যমে পাল্টাপাল্টি হামলা চলে, যাতে বহু মানুষ নিহত হন।

মে মাসে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প এই শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করলেও ভারত বলেছে, তাদের ওপর কোনো বাইরের চাপ কাজ করেনি। নয়াদিল্লির মতে, ভারত ও পাকিস্তানের মধ্যকার সব বিষয় দ্বিপাক্ষিকভাবে সমাধান হওয়া উচিত, বাইরের হস্তক্ষেপের জায়গা নেই।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন কৌশলগত মাত্রা পেয়েছে, বিশেষ করে এশিয়ায় চীনের প্রভাব ঠেকানোর প্রেক্ষাপটে। পাকিস্তান এক সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন দুই দেশের সম্পর্ক আগের মতো নেই।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au