বিশ্ব

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ২৮ জনের মৃত্যু

  • 6:37 am - July 20, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন এক ডজনের বেশি মানুষ। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ২০ জুলাই-

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন এক ডজনের বেশি মানুষ। শনিবার দেশটির হা লং বেতে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় বেশ কয়েকটি পরিবার ছিল বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম দান ত্রি’র খবরে বলা হয়েছে, হঠাৎ তুমুল বৃষ্টিপাতের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৪৮ জন যাত্রীসহ ৫৩ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, নৌকায় থাকা পরিবারগুলোর বেশির ভাগই রাজধানী হ্যানয় থেকে হা লং বেতে গিয়েছিল। যাত্রীদের মধ্যে ২০টির বেশি শিশু ছিল।

ভিএনএক্সপ্রেসের খবর অনুযায়ী, নৌকাডুবির পর ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৮টি মরদেহের খোঁজ পাওয়া গেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় রাতের বেলায়ও উদ্ধারকাজ চলছে।

এ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।

হা লং বে উত্তর-পূর্ব ভিয়েতনামের একটি উপকূল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নাম রয়েছে এই উপকূলের।

ওই এলাকার বাসিন্দা ত্রান ত্রং হুং বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেলা দুইটার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। বজ্রঝড়ের পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা পড়ছিল।

শনিবার ভিয়েতনামের উত্তরে হ্যানয়, থাই গুয়েন ও বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টি হয়েছে। ঝড়ে হ্যানয়ে বেশ কয়েকটি গাছপালা উপড়ে গেছে।

এর আগে তিন দিন ধরে প্রচণ্ড গরম আবহাওয়া ছিল। এ সময় কিছু কিছু এলাকায় তাপমাত্রা উঠেছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au