সর্বশেষ

গোপালগঞ্জে রোববার ১৪৪ ধারা জারি

  • 7:17 am - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
গোপালগঞ্জে সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। ছবি : বিবিসি

মেলবোর্ন, ২০ জুলাই-
গোপালগঞ্জে রোববার(২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, রোববার সকাল ৬টার পর কারফিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে যা রাত ৮টা পর্যন্ত চলবে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরের মানুষের চলাচল ছিল কম।

সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বুধবার গোপালগঞ্জে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এরপর বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই সময় শেষে কারফিউ পুরোপুরি না তুলে ধীরে ধীরে শিথিল করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এ সময় কিছু দোকান খোলা হয় এবং মানুষ জরুরি প্রয়োজনে চলাচল করেন। তবে অধিকাংশ মার্কেট ও বাজার বন্ধ ছিল। গোপালগঞ্জের ফল ব্যবসায়ী রতন সাহা জানান, তিন দিন দোকান বন্ধ থাকার কারণে প্রায় ৩০ হাজার টাকার ফল নষ্ট হয়ে গেছে। তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া কামনা করেন।

এই অস্থিরতা শুরু হয় ১৬ জুলাই, যখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার পর গোপালগঞ্জ শহর রণক্ষেত্রের মতো হয়ে ওঠে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর কারফিউ জারি করা হয়।
সাংঘর্ষিক ওই ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের পরিবার বলেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল। অন্যদিকে, লাশের ময়নাতদন্ত না করে দ্রুত দাফন ও সৎকারের জন্য বাধ্য করার অভিযোগও উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

বুধবার সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় তিন হাজারের অধিক লোককে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৪০০-৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১৬ জুলাই সকালে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে পুলিশের ওপর চড়াও হয়ে মারধর, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au