কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?
টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…
মেলবোর্ন, ২১ জুলাই-
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হামলা, সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা আজ (২০ জুলাই) সন্ধ্যা থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ আর বলবৎ থাকবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। অপরদিকে, সহিংস ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “জেলার চলমান কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।”
এর আগে, ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন রাত ৮টা থেকে কারফিউ জারি করে প্রশাসন। এরপর ১৮ জুলাই পর্যন্ত তা কয়েক দফায় বাড়ানো হয়।
অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ সন্ধ্যায় কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো। তবে এলাকাজুড়ে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সহিংসতায় জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au