লিড নিউজ

জাপানে “জাপানিজ ফার্স্ট” পার্টির উত্থান: কঠোর অভিবাসন ইস্যুকে ঘিরে রাজনীতিতে আলোড়ন

  • 4:00 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার
‘জাপানিজ ফার্স্ট’ এখন আরও ছোট ছোট জাতীয়তাবাদী ও স্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের পরিকল্পনা করছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২১ জুলাই-

জাপানে অভিবাসনবিরোধী বক্তব্যকে সামনে রেখে একটি নতুন কট্টর-ডানপন্থী দল ‘জাপানিজ ফার্স্ট’ বা ‘Sanseito’ এবারের উচ্চকক্ষ (হাউস অব কাউন্সিলরস) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আগে মাত্র একটি আসন ছিল দলটির, এবার তারা পেয়েছে ১৪টি আসন। এই সাফল্য জাপানের জাতীয় রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান ঘটিয়েছে।

দলটি গঠিত হয়েছিল কোভিড-১৯ মহামারির সময়, মূলত ইউটিউব ও অনলাইন মাধ্যমে পরিচিতি লাভ করে। তখন থেকেই তারা ষড়যন্ত্রমূলক বক্তব্য, অ্যান্টি-ভ্যাক্সিন ও অভিবাসনবিরোধী মতাদর্শ প্রচার করতে থাকে। নিজেদের পরিচয় দেয় “Japanese First” বা ‘জাপান আগে’—এই মূলমন্ত্রে তারা বিশ্বায়ন ও বহুসাংস্কৃতিকতার বিরোধিতা করে।

দলের নেতা সোহেই কামিয়া, যিনি একসময় একজন ইংরেজি শিক্ষক ও ব্যবসায়ী ছিলেন, নির্বাচনী প্রচারে বলেছিলেন—“আমি বলছি না সব বিদেশিদের তাড়িয়ে দিতে হবে, কিন্তু আমাদের আগে নিজেদের নিরাপত্তা ও সংস্কৃতির কথা ভাবতে হবে।” তিনি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও শৈলীতে অনুপ্রাণিত।

এই নির্বাচনে দলটি তাদের বার্তাকে আরও কার্যকরভাবে তুলে ধরতে কিছু সাংস্কৃতিক মুখ ও নারী প্রার্থীকে সামনে এনেছে। টোকিওতে জয়ী হয়েছেন জনপ্রিয় গায়িকা Saya। এর ফলে দলটি জাতীয়তাবাদী বার্তার পাশাপাশি একটি অপেক্ষাকৃত মানবিক মুখও জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে।

যদিও জাপানের বেশিরভাগ ভোটারদের কাছে অভিবাসন বড় ইস্যু নয়—এটি গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছে মাত্র ৭ শতাংশ মানুষ, তারপরও এই দলটির উত্থান প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়িয়েছে। শিগেরু ইশিবার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তার মিত্ররা উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই পরিস্থিতিতে ইশিবা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন না, তবে তার নীতিতে কিছুটা বাঁক এসেছে—অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন তিনি।

‘জাপানিজ ফার্স্ট’ এখন আরও ছোট ছোট জাতীয়তাবাদী ও স্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য, আগামীতে ৫০ থেকে ৬০টি আসন পাওয়া এবং সরকার গঠনে সরাসরি প্রভাব রাখা। তারা শুধু বিরোধী দলের ভূমিকায় নয়, বরং একটি জাতীয় শক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে।

দলের উত্থান ও বার্তা জাপানের রাজনীতিতে এক গভীর বিভাজন তৈরি করেছে। অভিবাসন, জাতীয় পরিচয়, সংস্কৃতি ও বিশ্বায়নের প্রশ্নে দেশটির রাজনীতি যে আরও রক্ষণশীল পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচনের ফলাফল তারই বড় প্রমাণ।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বিশ্বের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ

একসময় হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও…

‘আর ইউ ওকে?’ দিবসের বার্তা: প্রশ্ন করলেই হবে না, শুনতে ও জানতে হবে

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেকের কাছেই সহজ নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মী, বন্ধু কিংবা পরিচিত কাউকে তার মানসিক অবস্থা সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে গিয়ে…

ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

বিভিন্ন অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।…

একই কলেজের আট হিন্দু শিক্ষকের কাছে চাঁদা দাবি, হত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে একটি কলেজের সংখ্যালঘু সম্প্রদায়ের আট শিক্ষককে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা না দিলে শিক্ষক ও…

ছেলেকে একনজর দেখার তৃষ্ণা নিয়েই মারা গেলেন চিন্ময় প্রভুর মা

কারাগারে থাকা ছেলে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একনজর দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল মা সন্ধ্যা রাণী ধরের। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখতে প্যারোলে…

মাদ্রাসা নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে হিন্দু স্কুলশিক্ষক আটক

রাজশাহীর চারঘাটে মাদ্রাসা শিক্ষা ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au