লিড নিউজ

উত্তরায় বিমান বিধ্বস্তে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, আহত অন্তত ৫০

  • 9:46 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবিঃ ঢাকা পোস্ট

মেলবোর্ন, ২১ জুলাই-

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় হায়দার হল নামে পরিচিত ওই ভবনটিতে আগুন ধরে যায়। ভয়াবহ এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে ফায়ার সার্ভিস একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। সর্বশেষ পাওয়া তথ্যে (বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত) নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে—তারা হলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর আহমেদ (ইংলিশ ভার্সন) ও তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদ। অন্য একজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দগ্ধ ও আহতদের মধ্যে অনেকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

অন্তত ৫০ জন আহত ও দগ্ধ হওয়ায় জরুরি সহায়তার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি জরুরি হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au