লিড নিউজ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯, রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • 10:05 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই-

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। দুর্ঘটনার ভয়াবহতায় গোটা দেশ শোকাহত। হতাহতদের বেশিরভাগই স্কুল পর্যায়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করার পর মাত্র ১২ মিনিটের মাথায় উত্তরার দিয়াবাড়ী এলাকায় কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময় ভবনটিতে কোচিং ক্লাস চলছিল এবং প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার জানান, এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স নিয়োজিত রয়েছে। পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

দগ্ধ অন্তত ৫০ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের সবাই গুরুতর দগ্ধ। আহতদের চিকিৎসা চলছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, “বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের জন্য আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই ক্ষতি জাতির জন্য অপূরণীয়।”

ঘটনার পর দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি জানাতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au