হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২২ জুলাই-
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের বহু শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেছে। এই বিক্ষোভের ফলে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে শত শত শিক্ষার্থী সচিবালয়ের সামনে জড়ো হয়। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “মাইলস্টোন কলেজে এত বড় দুর্ঘটনার পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ আমরা সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বের হই, পরে শুনি পরীক্ষা বাতিল। এটা দায়িত্বজ্ঞানহীন আচরণ। আমরা এই ধরনের শিক্ষা উপদেষ্টা ও সচিব চাই না।”
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরল কেন’, ‘প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের সব গেটে মোতায়েন করা হয়।
আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ জানান, তারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও এখানে এসেছেন।
এদিকে সচিবালয়ের গেট বন্ধ করে দেওয়ায় ভেতরে থাকা বহু যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হলে প্রাণহানির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়, তবে সেই ঘোষণা আসে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে।
প্রথমে ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য দেন। এরপর আজ সকাল সোয়া সাতটার দিকে প্রেস সচিব শফিকুল আলম ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা মনে করছে, এত বড় দুর্ঘটনার পরও পরীক্ষার সিদ্ধান্তে যেভাবে সময়ক্ষেপণ ও অস্থিরতা তৈরি করা হয়েছে, তা প্রশাসনের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তাই তারা শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্বশীলদের পদত্যাগ দাবি করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au