বিশ্ব

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

  • 5:21 am - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
হংকং থেকে আসা ফ্লাইট নম্বর এআই-৩১৫-এর এই দুর্ঘটনাটি ঘটে; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুলাই-

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। মঙ্গলবার (২২ জুলাই) হংকং থেকে আসা ফ্লাইট নম্বর এআই-৩১৫-এর এই দুর্ঘটনাটি ঘটে। যখন যাত্রীরা বিমান থেকে নামার সময় বিমানের পেছনের দিকে থাকা অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ) থেকে আগুনের সূত্রপাত হয়।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানটির স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করে এবং তাৎক্ষণিকভাবে এপিইউ বন্ধ হয়ে যায়। ফলে কোনো যাত্রী বা কেবিন ক্রু আহত হননি। যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে যান।

বিমানটি ছিল একটি টুইন-জেট এয়ারবাস এ৩২১ মডেলের। ঘটনাটির পর বিমানটিতে আংশিক ক্ষতি হয় এবং সেটিকে এখন স্থগিত করে রাখা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে এ বিষয়ে জানানো হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

এই দুর্ঘটনার মাত্র এক দিন আগেই সোমবার (২১ জুলাই) এয়ার ইন্ডিয়ার কোচি থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই দিন দিল্লি থেকে কলকাতাগামী আরেকটি ফ্লাইট শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ফলে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারতের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনের তিনটি ফ্লাইটে দুর্ঘটনা ঘটলো, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

বিমান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, বিশেষ করে দেশের অন্যতম পুরনো ও বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক ঘনঘন দুর্ঘটনাগুলোর প্রেক্ষাপটে। ডিজিসিএ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এই ঘটনাগুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au