সর্বশেষ

সিডনিতে ভয়াবহ জেট-স্কি দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

  • 7:50 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
নিহত কিশোর মিচেল আরভাইন; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৩ জুলাই-

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণাঞ্চলের জর্জেস নদীতে ভয়াবহ এক জেট-স্কি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর, আর তার ১৪ বছর বয়সী বন্ধু গুরুতর আহত হয়ে হাত হারিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম মিচেল আরভাইন, আহত কিশোর নোয়া ওয়াটকিন্স বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর দুজনকেই জেট-স্কি থেকে ছিটকে পড়ে নদীতে পড়তে দেখা যায়।
নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ জানিয়েছে, উভয় কিশোরই অভিজ্ঞ জেট-স্কি চালক এবং দুজনেরই লাইফ জ্যাকেট পরা ছিল।

দুর্ঘটনার পর নোয়া বারবার জ্ঞান হারাচ্ছিল। তখন এক পুলিশ কর্মকর্তা আর এক প্যারামেডিক ৫০ মিটার সাঁতরে গিয়ে তাকে উদ্ধার করেন। পুলিশ কর্মকর্তা জেসি হকি বলেন, “আমি এক মুহূর্ত ভাবিনি, শুধু সাঁতরে এগিয়ে গেছি। তখন পানি ছিল ঠান্ডা, অন্ধকার আর কাদাময়। কিন্তু যেখানে আলো দেখেছি, সেদিকেই গেছি। নোয়াকে পানিতে ভাসতে দেখে ধরে টেনে তীরে এনেছি।”

প্যারামেডিক স্কট ম্যাকনামারা বলেন, “নোয়ার অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। আমরা যতটা দ্রুত সম্ভব তাকে তীরে আনতে চেষ্টা করেছি। এমন একজন তরুণকে বাঁচাতে পারা—এই কারণেই আমরা আমাদের কাজটা করি।

অন্যদিকে, কিছু সময় পর নদীতে মিচেলের দেহ উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ ঘটনাস্থল সিলভানিয়ার টম আগলি ব্রিজ এলাকায় সারা দিন তদন্ত করেছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। এরইমধ্যে জেট-স্কির একটি অংশ উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের অপারেশন থিয়েটারে ভর্তি নোয়ার সুস্থতা কামনা করে এবং মিচেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের বন্ধুরা দুর্ঘটনাস্থলে ফুল দিয়ে গেছেন।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au