সর্বশেষ

সিডনিতে বাইকার গ্যাং সদস্যকে হত্যায় অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

  • 4:11 pm - July 24, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
নিহত মারভিন ওরাইহা; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই-

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে বাইকার গ্যাংয়ের এক সহযোগীকে দিনের আলোতে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহ এবং গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অভিযুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১০ জনে।

২০২৩ সালের ২২ মে বিকেলে এলিজাবেথ হিলস এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তার ধারে ২৪ বছর বয়সী মারভিন ওরাইহার মরদেহ পাওয়া যায়। ঘটনার পরপরই গ্রিন ভ্যালি ও বনি রিগ হাইটস এলাকায় দুটি পুড়ে যাওয়া গাড়ি উদ্ধার করা হয়, যেগুলো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। মারভিন ওরাইহার সঙ্গে একটি কুখ্যাত বাইকার গ্যাংয়ের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

ঘটনার পর গঠিত বিশেষ তদন্তদল ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছে। তদন্ত অব্যাহত রেখেই গত ২২ জুলাই পুলিশ সিলভারওয়াটার সংশোধনাগারে থাকা ২৬ বছর বয়সী এক বন্দিকে গ্রেপ্তার করে হত্যা ও অপরাধমূলক গোষ্ঠীতে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে।

পুলিশের দাবি, ওই ব্যক্তি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন, বন্দুকধারীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ ও নির্দেশনা দিয়েছিলেন এবং হত্যার পর সেই অস্ত্র সংগ্রহ করেছিলেন।

অভিযুক্ত ব্যক্তিকে গতকালই বারউড লোকাল কোর্টে হাজির করা হয়। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ড ছিল সংগঠিত অপরাধের একটি অংশ এবং তদন্ত অব্যাহত থাকবে।

 সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au