হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৪ জুলাই-
রাশিয়ার দূরপ্রাচ্যের একটি অঞ্চলে প্রায় ৫০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।
বিধ্বস্ত বিমানটি ছিল সোভিয়েত আমলের আন্তোনভ এএন-২৪ মডেলের, যেটি প্রায় ৫০ বছর পুরোনো। ঘটনাস্থলে একটি হেলিকপ্টার থেকে বিমানটির জ্বলন্ত মূল কাঠামো দেখা গিয়েছে। এরপর দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রওনা হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছে।
বিমানটির নম্বর অনুযায়ী এটি ১৯৭৬ সালে তৈরি হয়েছিল এবং এটি সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন ‘আঙ্গারা’ পরিচালনা করছিল। বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্দা শহরে যাচ্ছিল। টিন্দা চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের একটি দুর্গম শহর। বিমানটি টিন্দার কাছাকাছি পৌঁছালে রাডার থেকে হারিয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অর্লোভ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু, সঙ্গে ছয়জন ক্রু সদস্য ছিলেন। তবে জরুরি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে মোট আরোহীর সংখ্যা প্রায় ৪০ জন বলা হয়েছে।
ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, টিন্দা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি পাহাড়ে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
রাশিয়ার বিমান কর্তৃপক্ষ রসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার ওই এলাকায় খোঁজ চালাতে গিয়ে ধোঁয়ায় ঢাকা বিমানের কাঠামো দেখতে পায় বলে জানিয়েছেন জরুরি পরিষেবার কর্মকর্তা ইউলিয়া পেতিনা। তিনি আরও বলেন, “উদ্ধারকারীরা এখনো দুর্ঘটনাস্থলের দিকে এগোচ্ছে।”
এদিকে, বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au