অস্ট্রেলিয়া

মেলবোর্নের শ্রী স্বামিনারায়ণ মন্দিরে বর্ণবাদী গ্রাফিটি

  • 10:17 pm - July 25, 2025
  • পঠিত হয়েছে:২২৭ বার
The Australia Today-এর সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে ভাঙচুর ও ঘৃণামূলক গ্রাফিতির দৃশ্য। ক্রেডিট: X/@TheAusToday

মেলবোর্ন, ২৫ জুলাই- অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত শ্রী স্বামিনারায়ণ মন্দিরে এবং এর আশপাশের দুইটি এশিয়ান মালিকানাধীন রেস্টুরেন্টে সম্প্রতি বর্ণবাদী ও ঘৃণামূলক গ্রাফিটি লেখা পাওয়া গেছে। এই নিন্দনীয় ঘটনার মাত্র একদিন আগেই অ্যাডিলেডে ভারতীয় এক ছাত্রের উপর নৃশংস হামলা চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্নের পূর্বাঞ্চলীয় উপশহর বোরোনিয়ার অবস্থিত স্বামিনারায়ণ মন্দিরের গায়ে স্প্রে করে লেখা হয়: “Go home brown c***”। একই ধরনের বার্তা পাওয়া গেছে বোরোনিয়া রোডের দুটি রেস্টুরেন্টেও।

হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার সভাপতি মকরন্দ ভগবত এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন,

“আমাদের মন্দির শান্তি, ভক্তি ও ঐক্যের প্রতীক। এই হামলা শুধু একটি স্থাপনার উপর নয়, আমাদের বিশ্বাস, পরিচয় এবং ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত।”

তিনি আরও জানান, মন্দিরটিতে প্রতিদিন প্রার্থনা, সম্প্রদায়িক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়, যেখানে মেলবোর্নের নানা প্রান্ত থেকে ভারতীয় প্রবাসীরা অংশ নেন।

যদিও ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি, তবে The Australia Today জানিয়েছে, তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। তার বক্তব্যে বলা হয়, “শ্রী স্বামিনারায়ণ মন্দির কেবল উপাসনাস্থল নয়, এটি এক সম্প্রদায়ের প্রতীক। এই ঘটনার মাধ্যমে যে ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর চেষ্টা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি আরও যোগ করেন, “এটি শুধু ভাঙচুর নয়, এটি ছিল পরিকল্পিত ঘৃণার আক্রমণ—প্রতিষ্ঠান ও মানুষকে ভয়ের মধ্যে রাখতে চাওয়ার অপচেষ্টা।”

পুলিশ জানিয়েছে, প্রথমে মাউন্টেন হাইওয়ের একটি হিলিং সেন্টারে গ্রাফিটি দেখা যায়, এরপর সকাল ৯:৩০ টার দিকে মন্দিরে এবং পরে বোরোনিয়া রোডের দুটি রেস্টুরেন্টেও একই ধরনের লেখা পাওয়া যায়। তদন্তকারীরা ধারণা করছেন, ঘটনাগুলি পরস্পর সংযুক্ত এবং তদন্ত অব্যাহত রয়েছে।

অ্যাডিলেডে ভারতীয় ছাত্রের উপর বর্বর হামলা

এই মন্দির হামলার একদিন আগেই অ্যাডিলেড শহরে ২৩ বছর বয়সী ভারতীয় ছাত্র চরণপ্রীত সিং-এর উপর হামলা চালায় একদল ব্যক্তি। কিন্টোর অ্যাভিনিউ এলাকায় একটি পার্কিং নিয়ে বিরোধের জেরে হামলাকারীরা তাকে উদ্দেশ করে চিৎকার করে বলে, “F*** off, Indian” এবং বারবার মারধর করে অচেতন করে ফেলে।

৯নিউজের খবরে বলা হয়, চরণপ্রীত মাথায় গুরুতর আঘাত পান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দাবি, এটি একেবারে উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্ণবাদী হামলা ছিল।

OTN Bangla ডেস্ক অনুবাদ | সূত্র: HT News Desk

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au