বিশ্ব

সেপ্টেম্বরে গাজায় যুদ্ধবিরতি না হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

  • 5:33 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৩০ জুলাই- গাজায় যুদ্ধবিরতি, ত্রাণ পৌঁছানোর সুযোগ এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য—এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে স্টারমার জানান, ব্রিটিশ মন্ত্রিসভা গাজা পরিস্থিতি নিয়ে বিরল এক গ্রীষ্মকালীন বৈঠকে বসে। সেখানে তিনি বলেন, “ইসরায়েল যদি গাজায় ভয়াবহ পরিস্থিতি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে না আসে, পশ্চিম তীর দখলের ইচ্ছা থেকে সরে না দাঁড়ায় এবং একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের পথে না এগোয়, তাহলে সেপ্টেম্বরেই জাতিসংঘ সাধারণ পরিষদে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।”

তিনি আরও বলেন, হামাসকে অবশ্যই তার হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, গাজা শাসনে কোনো ভূমিকা না রাখার অঙ্গীকার করতে হবে এবং নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে।

স্টারমার বলেন, সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য পর্যালোচনা করবে, সংশ্লিষ্ট পক্ষগুলো এসব শর্ত কতটা পূরণ করেছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে।

এতদিন যুক্তরাজ্য বলত, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত দ্বি-রাষ্ট্র সমাধানের আলোচনার মাধ্যমে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর, ব্রিটিশ সরকারের ওপরও চাপ বেড়েছে। এখন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ৬৫০ জন সদস্যের মধ্যে ২৫০ জনের বেশি একটি চিঠিতে স্বাক্ষর করে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য।

স্টারমার বলেন, “আমি যেসব শর্ত তুলে ধরেছি তা সত্ত্বেও, ব্রিটেন বিশ্বাস করে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।”

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে।…

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au