বিশ্ব

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

  • 4:00 pm - July 30, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। ছবিঃ আল জাজিরা

মেলবোর্ন, ৩০ জুলাই- রাশিয়ার পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির ঢেউ আছড়ে পড়েছে দেশটির কুড়িল দ্বীপপুঞ্জ ও জাপানের উত্তরাঞ্চলে। ভূমিকম্প ও সুনামির কারণে রাশিয়ার উপকূলীয় শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দা। পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপান, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুরুতে কম্পনের মাত্রা ৮ হিসেবে জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়েছে। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ উঠে। উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে প্রায় আড়াই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় উঁচু এলাকায়।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, বাসিন্দারা বর্তমানে নিরাপদে রয়েছেন এবং সুনামির আশঙ্কা না কাটা পর্যন্ত তারা সেখানে থাকবেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা দ্রুত উঁচু স্থানের দিকে ছুটে যাচ্ছেন। সেভেরো-কুরিলস্কের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ‘আলাইদ’ প্লাবিত হয়েছে, তবে এর সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, ভূমিকম্পের পর পুরো কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা প্লাবিত উপকূলীয় এলাকার ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

এদিকে, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর হানাসাকি বন্দরে সুনামির ঢেউ আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইডোতে প্রায় ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে এবং পরবর্তী সময়ে তা ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়। এছাড়া জাপানের অন্যান্য উপকূলীয় এলাকাগুলোতেও সতর্কতা জারি রয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সতর্কতার অংশ হিসেবে দেশটির বিভিন্ন উপকূলীয় অঞ্চলে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ভূমিকম্পকে রাশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশিয়া ও জাপানে জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au