বিশ্ব

জ্বালানির মূল্যবৃদ্ধি ঘিরে আঙ্গোলায় বিক্ষোভ:  নিহত ২২, গ্রেফতার ১২০০

  • 6:53 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
এই সপ্তাহে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১,২০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ছবিঃ ডিডব্লিউ

মেলবোর্ন, ৩১ জুলাই- আফ্রিকার অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ আঙ্গোলায় জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার ডিজেলের ওপর ভর্তুকি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এই সপ্তাহে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১,২০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট জোয়াও লরেঙ্কোর দপ্তর।

সরকারের বিবৃতিতে আরও জানানো হয়েছে, দু’দিনের সহিংসতায় কমপক্ষে ১৯৭ জন আহত হয়েছেন। সহিংসতা সোমবার রাজধানী লুয়ান্ডায় শুরু হয়ে দেশটির আরও অন্তত ছয়টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বহু দোকান লুট করেছে এবং বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।

এই উত্তেজনার পেছনে মূল কারণ হলো সরকারের নেওয়া নতুন জ্বালানি নীতি। চলতি মাসের শুরুতে সরকার জানায়, তারা ডিজেলের ওপর দেওয়া ভর্তুকি তুলে নিচ্ছে এবং এর ফলে ডিজেলের দাম এক লাফে ৩০ শতাংশেরও বেশি বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে দেশজুড়ে মিনিবাস বা ছোট গণপরিবহনের ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, যা সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে। এতে জনরোষ তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

এই পরিস্থিতির সূত্রপাত আরও আগে হয়। দুই সপ্তাহ আগে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করে—অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিযোগ, ওই সময় পুলিশ অহেতুক টিয়ার গ্যাস ছোড়ে, রাবার বুলেট ব্যবহার করে এবং বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। মানবাধিকার সংগঠনটি জানায়, আঙ্গোলায় প্রায়ই সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয় এবং মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হয়।

আঙ্গোলা আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি হলেও দেশটিতে যথেষ্ট পরিশোধনাগার নেই। ফলে নিজ দেশের চাহিদা মেটাতে তাদের উচ্চ মূল্যে ডিজেল ও পেট্রোল আমদানি করতে হয়। এতে দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে চলেছে।

৫০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ‘পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আঙ্গোলা (এমপিএলএ)’ সরকার এমন এক সময়ে জ্বালানির ভর্তুকি তুলে নিচ্ছে, যখন দেশের মানুষ এরই মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে নাকাল। নতুন এই সিদ্ধান্তে জনঅসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে।

এখনো নিহতদের মৃত্যুর বিস্তারিত কারণ সরকারিভাবে জানানো হয়নি। তবে এ ঘটনা আঙ্গোলার রাজনৈতিক পরিবেশ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সুত্রঃ ডিডব্লিউ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au