বাংলাদেশ

গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রসংগঠনের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

  • 5:35 am - August 02, 2025
  • পঠিত হয়েছে:২৩৯ বার
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপু; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ আগষ্ট- রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপু। আজ শুক্রবার সকালে ঢাকার ওয়ারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানায়, জানে আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ১৭ জুলাই শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ কয়েকজন, যারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দেন। ভয়ভীতি দেখিয়ে সেদিন ১০ লাখ টাকা আদায় করেন তারা। পরবর্তীতে বাকি টাকা নিতে এসে শনিবার রাতে রাজ্জাকসহ পাঁচজন ধরা পড়েন পুলিশের হাতে। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, আর বাকি চারজন রিমান্ডে রয়েছেন।

এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলায় জানে আলম ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, চাঁদার টাকা ভাগ করে নেয় অভিযুক্তরা। রাজ্জাক নিজের অংশের পাঁচ লাখ টাকা রেখে দেন বাড্ডার ভাড়া বাসায়। এর মধ্যে ২ লাখ ৯৮ হাজার টাকা বৃহস্পতিবার উদ্ধার করে পুলিশ।

তদন্তে উঠে আসে, রাজ্জাক ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। ঘটনায় জড়িত থাকায় জানে আলম ও রাজ্জাক—উভয়কেই সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

পুলিশ আরও জানায়, রাজ্জাকের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক। এসব চেক দেওয়া হয়েছিল রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে।

চাঁদাবাজির এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। একপর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর সামনে…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au