লিড নিউজ

রুশ সাবেক প্রেসিডেন্টের হুমকির জবাবে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েন

  • 6:19 am - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
রুশ সাবেক প্রেসিডেন্টের হুমকির জবাবে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ আগষ্ট- রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দুটি সাবমেরিন ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার সামাজিকযোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “এই ধরনের উস্কানিমূলক ও বোকামিপূর্ণ বক্তব্য যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাহলে যেন আমরা প্রস্তুত থাকি—এই চিন্তা থেকেই সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”  ট্রাম্প বলেন, “শব্দের গুরুত্ব অনেক, এবং অনেক সময় তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। আমি আশা করি, এই ঘটনা তেমন কিছু হবে না।”

গত মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দশ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এরমধ্যে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়া ও তার তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপ করা হবে। এর পর থেকেই ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়।

রাশিয়া তাদের নিজস্ব শান্তির শর্ত ঘোষণা করলেও ট্রাম্পের সময়সীমা বা দাবির প্রতি কোনো সাড়া দেয়নি। সোমবার মেদভেদেভ পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ট্রাম্প ‘চূড়ান্ত আল্টিমেটামের খেলা খেলছেন’ এবং তাকে স্মরণ করিয়ে দেন যে রাশিয়ার হাতে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক পাল্টাঘাত সক্ষমতা রয়েছে।

মেদভেদেভ, যিনি এখন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ক্রেমলিনের অন্যতম উগ্রপন্থী এবং পশ্চিমবিরোধী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছেন। অনেক পশ্চিমা কূটনীতিক মনে করেন, তার এই বক্তব্যগুলি হয়তো ব্যক্তিগত নয়, বরং ক্রেমলিনের নীতিনির্ধারকদের চিন্তাধারার প্রতিফলন।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au