বিশ্ব

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও ৩০ বাংলাদেশিকে

  • 7:01 am - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার সরাসরি বিমান চলাচলে পড়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ আগষ্ট- যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও অন্তত ৩০ জন বাংলাদেশি নাগরিককে। একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরছেন এবং শনিবার ভোরে তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রথমে জানানো হয়েছিল যে এই দফায় ৬০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, তবে পরে পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, সংখ্যাটি কমিয়ে ৩০ জন করা হয়েছে। ফেরত পাঠানোর এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১১৮ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে দেশটির কর্তৃপক্ষ। কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগে বিভিন্ন আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে এই মানবিক আচরণের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছিল, এবং যুক্তরাষ্ট্র সে আহ্বানে সাড়া দিয়েছে। এবারের দফায় ফেরত আসা ব্যক্তিদের সঙ্গেও একই ধরনের মানবিক আচরণ করা হবে।

উল্লেখ্য, নতুন মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অবৈধ অভিবাসন মোকাবিলায় কড়া অবস্থান নেন। তার প্রশাসন অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নেয়। ভারত ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের নাগরিকদের অনেক সময় হাতকড়া পরিয়েও ফেরত পাঠানো হয়, যা নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে এখন পর্যন্ত তুলনামূলকভাবে মানবিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করা হয়েছে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au