বিশ্ব

বেতন না পেয়ে ধর্মঘট, ১৩০ বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠাল কুয়েত

  • 5:02 pm - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
শ্রমিকরা সবাই ‘ক্যাপ টেক’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ আগষ্ট- কুয়েতে বেতন না পাওয়ার প্রতিবাদে ধর্মঘটে অংশ নেওয়ায় অন্তত ১৩০ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এরা সবাই ‘ক্যাপ টেক’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত মার্চ থেকে শুরু করে ২১ জুলাই পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করেন। পরে শ্রমিকরা কুয়েতের ফিন্তাস থানায় কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

তবে দেশটির শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় বিষয়টিকে আইন লঙ্ঘন হিসেবে দেখা হয়। কুয়েত প্রশাসন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকদের আটক করে ডিপোর্টেশন সেন্টারে পাঠানো হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, ক্যাপ টেক কর্তৃপক্ষ এরইমধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে। বাকিদের ব্যাপারে কুয়েত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।

কোম্পানির মালিকের দাবি, তাঁর এক অংশীদার শ্রমিকদের বেতনের টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন। তিনি এক মাসের বেতন সঙ্গে সঙ্গে এবং বাকি তিন মাসের বেতন কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।
রাষ্ট্রদূত আরও জানান, ২০২৪ সালের নভেম্বরে একই কোম্পানির বেতন সমস্যা দূতাবাসের হস্তক্ষেপে সমাধান হয়েছিল। তবে এবার শ্রমিকরা আগেভাগে দূতাবাসকে কিছু না জানানোয় তাৎক্ষণিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি।

এদিকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাড়ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এসব চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au