বিশ্ব

এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

  • 6:16 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:২৪৫ বার
এই ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ছবিঃ এএফপি
মেলবোর্ন, ৩ আগষ্ট- ইউক্রেনে রুশ ড্রোন হামলার নতুন রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত জুলাই মাসে। রাশিয়া এই মাসে ইউক্রেনের ওপর ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ।
বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, এই ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ঘরবাড়ি, একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাম্বুলেন্সসহ বহু বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্য বলছে— গত জুলাইয়ে রাশিয়া ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত মাসে রাশিয়া ৬ হাজার ১২৯টি শাহেদ ড্রোন ছুড়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১৪ গুণ বেশি। তখন রাশিয়া এই ধরনের ড্রোন মাত্র ৪২৩টি ব্যবহার করেছিল।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, প্রকৃত ড্রোন হামলার সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হিসাবগুলো অনুমানভিত্তিক।
আল জাজিরা বলছে, শুধু গত ৯ জুলাই রাতেই রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ৭৪১টি ড্রোন ও ডিকয় ছুড়ে, যা গত বছরের পুরো জুলাই মাসের চেয়ে বেশি। ওই দিনের হামলায় ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খেরসন অঞ্চলে অন্তত আটজন নিহত হন, যদিও ইউক্রেনীয় বাহিনী সেদিনের ১০টি ছাড়া সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।
৯ জুলাইয়ের হামলার আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন ইউক্রেনকে আরও “প্রতিরক্ষামূলক অস্ত্র” সরবরাহ করবে। এর কিছুদিন আগেই পেন্টাগন অস্ত্রের স্বল্পতা দেখিয়ে কিছু অস্ত্র ডেলিভারি বন্ধ রেখেছিল।
ট্রাম্প বলেন, “তাদের নিজেদের রক্ষার সামর্থ্য থাকতে হবে”। ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক রেথিয়ন কোম্পানির তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন করবে বলেও জানান তিনি।
এমন অবস্থায় জুলাইয়ের শেষ দিন পর্যন্ত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে। গত ৩১ জুলাই কিয়েভে চালানো এক হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচ শিশু ছিল। আহত হন আরও ১৫৯ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হামলায় রাশিয়া ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ২০২৪ সালের জুন ছাড়া সেই বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।
কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, জুন মাসে রাশিয়া মোট ৫ হাজার ৩৩৭টি ড্রোন ছুড়েছিল, যা জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে গত ৯ জুন একদিনেই ছোড়া হয় ৪৭৯টি ড্রোন— যে সময়ের ঠিক আগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বন্দি বিনিময়ে সম্মত হয়।
চলতি মাসে তুরস্কে শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত স্থায়ী অস্ত্রবিরতিতে পৌঁছানো যায়নি। এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া ও তার পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। একপর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর সামনে…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au