খেলা

বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজে আনুষ্ঠানিক সূচী ঘোষণা

  • 3:57 am - August 05, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
বাংলাদেশ-নেদারল্যান্ড মধ্যেকার সব ম্যাচ সিলেটে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ আগস্ট- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো আতিথেয়তা দিতে যাচ্ছে নেদারল্যান্ডসকে। ভারত সিরিজ এক বছর পিছিয়ে যাওয়ায় আগস্টে কোনো খেলা ছিল না বাংলাদেশের।

তাই, নেদারল্যান্ডসকে তিন টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানায় বিসিবি। ডাচরাও দিয়েছেন সাড়া। তিন টি-টোয়েন্টির আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি।

কিন্তু, বিসিবি নেদারল্যান্ডসকে যে প্রস্তাবিত সূচি বিসিবি পাঠিয়েছিল তা এক সপ্তাহ পিছিয়ে আসছে তারা। প্রস্তাবিত সূচিতে তিন টি-টোয়েন্টি ছিল ১৯, ২২ ও ২৫ আগস্ট। প্রতিটি ম্যাচই সিলেটে।

তবে, বিসিবির পাঠানো সূচি এক সপ্তাহ পিছিয়ে তারা আসছে ২৬ আগস্ট। ঢাকা পৌঁছার পর অতিথিরা সরাসরি চলে যাবে সিলেটে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট। পরের দুইটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সূচি পরিবর্তন হলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। সিলেটেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। একপর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর সামনে…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au