বিশ্ব

গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের পরিকল্পনা নিয়েছেন নেতানিয়াহু

  • 7:16 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ৬ আগষ্ট- ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের পরিকল্পনা হাতে নিয়েছেন। চলতি সপ্তাহেই এই পরিকল্পনা মন্ত্রিসভায় উত্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে উপত্যকার ৭৫ শতাংশ এলাকাই ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে।

চ্যানেল টুয়েলভ, জেরুজালেম পোস্ট এবং টাইমস অফ ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহু ইতিমধ্যে তার মন্ত্রিসভার সদস্যদের এই পরিকল্পনায় সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন। পরিকল্পনায় উল্লেখ রয়েছে যে, হামাস-নিয়ন্ত্রিত এলাকাসহ পুরো গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানো হবে।

নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধের তিনটি মূল লক্ষ্য রয়েছে—শত্রুকে পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজাকে ইসরাইলের জন্য নিরাপদ রাখা। কীভাবে এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করা হবে, তা নিয়েই এই সপ্তাহে প্রস্তাব উত্থাপন করবেন তিনি।

এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসন থেমে নেই। সোমবার (৫ আগস্ট) দিনভর হামলায় অন্তত ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ জনই ছিলেন ত্রাণপ্রত্যাশী। ইসরাইল সরকার বর্তমানে প্রয়োজনের মাত্র ১৪ শতাংশ ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে, যার ফলে উপত্যকার খাদ্যসংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ২৮ জন শিশু প্রাণ হারাচ্ছে—যা একটি শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সমান। সংস্থাটি বলেছে, অনাহার, অপুষ্টি ও ইসরাইলি গোলাবর্ষণে শিশুদের মৃত্যুহার অস্বাভাবিকভাবে বেড়েছে। ইউনিসেফের মতে, গাজার শিশুদের এখন খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিরাপত্তার পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির।

ইসরাইলের এ ধরনের দমননীতির বিরুদ্ধে বিশ্বের বহু দেশ ইতোমধ্যে একজোট হয়েছে। ফ্রান্স, কানাডা এবং যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিস্থিতিতে ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে আরও বিতর্ক তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ টাইমস অফ ইসরাইল

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। একপর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর সামনে…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au