বিশ্ব

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

  • 10:43 pm - August 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
নিহতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ এবং ১০ বছরের এক মেয়ে শিশু রয়েছে। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ৯ আগষ্ট- কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কিসুমু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কিসুমুর আঞ্চলিক ট্রাফিক কমান্ডার পিটার মাইনা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও ১০ বছরের এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে আট মাস বয়সী একটি শিশুও রয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি একটি শেষকৃত্য অনুষ্ঠান শেষে ফিরছিল। বিকেল ৫টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যপাশে গিয়ে উল্টে যায় এবং গভীর খাদে পড়ে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

এর মাত্র একদিন আগে কেনিয়ায় পৃথক বিমান ও ট্রেন দুর্ঘটনায় আরও ১৪ জনের প্রাণহানি হয়েছিল। বৃহস্পতিবার রাজধানী নাইরোবির কাছে একটি এয়ার অ্যাম্বুল্যান্স আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। একই দিনে ট্রেন ও বাসের সংঘর্ষে প্রাণ হারান আটজন।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনাস্থলটি এমন একটি সড়ক অংশে অবস্থিত যেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সড়ক নিরাপত্তার নাজুক অবস্থার কারণে প্রায় প্রতিদিনই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়।

সূত্র: এএফপি

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au