বিশ্ব

ভারী বৃষ্টিতে দিল্লিতে দেয়াল ধসে প্রাণহানি, নিহত অন্তত ৭

  • 5:27 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:২১১ বার
নিহতরা সবাই দিনমজুর, যাদের মধ্যে কয়েকজন পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

শুক্রবার রাতভর বৃষ্টির পর দিল্লির জৈতপুরের মোহন বাবা মন্দির সংলগ্ন এলাকায়্য়াররল ধসের ঘটনা ঘটে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা সাতজনকে মৃত ঘোষণা করেন। দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ঐশ্বর্য শর্মা জানান, নিহতরা সবাই দিনমজুর, যাদের মধ্যে কয়েকজন পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিক।

প্রাথমিকভাবে দিল্লি ফায়ার সার্ভিস আটজনের মৃত্যুর খবর জানালেও পরে সংখ্যাটি সংশোধন করে সাতজন নিশ্চিত করে। ঘটনাস্থলে খবর পেয়ে সকাল ৯টা ১৬ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এবং পুলিশ সদস্যদের একটি দল পৌঁছায়।

ভারতের আবহাওয়া দপ্তর শুক্রবার রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল, যা পরে কমিয়ে ‘ইয়েলো অ্যালার্ট’ করা হয়। কয়েক দিনের বিরতির পর মৌসুমি বৃষ্টি শুরু হওয়ায় দিল্লির বহু এলাকা পানিতে তলিয়ে গেছে, ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু অভিবাসী শ্রমিক রাজধানীর অননুমোদিত বসতিতে থাকেন। সঠিক নির্মাণ মানদণ্ড না থাকায় বর্ষাকালে এসব এলাকায় প্রায়ই দেয়াল বা ভবন ধসের মতো দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: রয়টার্স, টেলিগ্রাফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au