বিশ্ব

ভুয়া ‘থানা’ খুলে চাঁদাবাজি, ভারতে গ্রেপ্তার তৃণমূলের সাবেক নেতা ও ছেলেসহ ৬ জন

  • 5:57 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাবেক ব্লক সভাপতি বিভাস অধিকারী এবং তার ছেলে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৩ আগষ্ট- ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ভুয়া ‘থানা-পুলিশ’ চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গের ছয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাবেক ব্লক সভাপতি বিভাস অধিকারী এবং তার ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্তরা ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ নামে একটি ভুয়া সংস্থা গড়ে তোলে। নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তারা একটি ওয়েবসাইটের মাধ্যমে চাঁদা সংগ্রহ করত। বৈধতার প্রমাণ হিসেবে অনলাইনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সনদও প্রদর্শন করত প্রতারকরা।

গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা সেক্টর ৭০-এ ওই ভুয়া প্রতিষ্ঠানের অবস্থান চিহ্নিত করে পুলিশ। জানা যায়, প্রায় ১০–১৫ দিন আগে একটি বোর্ড লাগিয়ে সেখানে অফিস খোলা হয়, যদিও বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল জুন মাসের শুরুতে।

স্থানীয় ডিসিপি শক্তি মোহন অবস্থি জানান, তথ্য পাওয়ার পরই জালিয়াতি ও সরকারি নথির অপব্যবহারের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। অভিযানে ভিজিটিং কার্ড, পরিচয়পত্র, চেকবইসহ নানা নথি উদ্ধার করা হয়েছে। তবে আন্তর্জাতিক পুলিশ সংস্থার কর্মী হওয়ার যে দাবি ধৃতরা করছিল, তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিভাস অধিকারীর বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে। স্থানীয় সাংবাদিকরা জানান, তিনি প্রায় ১৫ বছর আগে নলহাটি দুই নম্বর ব্লকের সভাপতি ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি নিজেই একটি দল গঠন করেন এবং সেই নির্বাচনে সাতজন প্রার্থী দেন। বীরভূমে তার মালিকানাধীন একটি শিক্ষক-শিক্ষণ কলেজও রয়েছে। পশ্চিমবঙ্গের আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তার নাম জড়িয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এর আগে দিল্লির উপনগর গাজিয়াবাদে একটি ভুয়া দূতাবাসের সন্ধান পায় পুলিশ। হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া ও লোডোনিয়া নামের অস্বীকৃত দেশগুলোর কনসাল বা রাষ্ট্রদূত পরিচয়ে প্রতারণা করছিলেন বলে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে।

সূত্র : বিবিসি বাংলা ও হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au