বিশ্ব

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি, শুল্ক-তেল ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

  • 6:16 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
নরেন্দ্র মোদি ও ডোলাল্ড ট্রাম্প; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ ও রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন মোদি। অধিবেশন চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন ট্রাম্প বক্তব্য দেবেন এবং মোদি বক্তব্য দেবেন ২৬ সেপ্টেম্বর। অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। এর আগে সর্বশেষ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদি।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়তে থাকে যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ভারতের পণ্যের ওপর রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেন, যা ৭ আগস্ট থেকে কার্যকর হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল কিনতে শুরু করলে ট্রাম্প প্রকাশ্যে আপত্তি জানান, অভিযোগ করেন যে ভারত এভাবে রাশিয়াকে যুদ্ধের অর্থ জোগাচ্ছে। এর পর ৬ আগস্ট অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মোট শুল্ক হার ৫০ শতাংশে উন্নীত করেন ট্রাম্প।

নতুন শুল্ক আরোপের নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতীয় পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ প্রয়োজনীয় হয়ে পড়েছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়ায় জানায়, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা ও জনগণকে ন্যায্য মূল্যে সরবরাহ করাকে ভারত জাতীয় স্বার্থ মনে করে এবং সেই স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au