বিশ্ব

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

  • 9:41 pm - August 14, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
রাহুল গান্ধী নিজের বাসভবনে সাতজন এমন ভোটারকে আমন্ত্রণ জানান, যাদের নাম ভুলভাবে মৃত হিসেবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ছবিঃ এনডিটিভি

মেলবোর্ন, ১৪ আগষ্ট- বিতর্কের মাঝেই বিহারের ‘মৃত’ ঘোষণা করা ভোটারদের সঙ্গে চা পান করলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলার পর দুদিনের মধ্যেই তিনি নিজের বাসভবনে সাতজন এমন ভোটারকে আমন্ত্রণ জানান, যাদের নাম ভুলভাবে মৃত হিসেবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

কংগ্রেসের প্রকাশ করা এবং রাহুলের সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, চারজন নারী ও তিনজন পুরুষকে স্বাগত জানিয়ে তাদের হাতে চা তুলে দিচ্ছেন রাহুল। দীর্ঘ টেবিলে বসে সবার সঙ্গে কথা বলছেন তিনি। মজার ছলে রাহুল বলেন, “শুনলাম, আপনারা আর বেঁচে নেই?” জবাবে একজন বলেন, “আমাদের মৃত ঘোষণা করা হয়েছে।”

একজন ভোটার জানান, ভোটার তালিকা পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন, তার নাম মৃত তালিকায় যুক্ত হয়েছে। ভিডিওতে রামইকবাল রায়ের ভোটার আইডিও দেখানো হয়, যেখানে ১৯৫৯ সালের জন্মতারিখ ও তার বাবার নাম উল্লেখ আছে। আরেকজন বলেন, পঞ্চায়েতের অন্তত ৫০ জনের এমন অবস্থা। যদিও তারা সবাই একই বুথের ভোটার নন, বরং বিভিন্ন বুথে নাম ছিল।

অভিযোগকারীদের একজন জানান, নির্বাচন কমিশনের কর্মীরা তার বাড়িতে এসে আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের ফটোকপি ও ছবি নিয়েছিলেন, অথচ পরে তাকে মৃত ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়। তাদের দাবি, এই প্রক্রিয়া বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে হারানোর জন্য চালানো হয়েছে।

রাহুল তাদের উদ্দেশে বলেন, “আরজেডি ও কংগ্রেস মিলে আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি। বন্ধ করে দেব, ভোট চুরি হতে দেব না।” এক্স-এ ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “জীবনে মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি। এই অভিজ্ঞতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।”

প্রসঙ্গত, ৭ আগস্ট রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে ভোট চুরির অভিযোগ আনেন। এর জবাবে নির্বাচন কমিশন তাকে প্রমাণ হাজির করতে বলে এবং অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে ক্ষমা চাইতে বলে। কর্ণাটকের মুখ্য নির্বাচনী কর্মকর্তা গত রোববার ভোট চুরি অভিযোগের বিষয়ে রাহুলের কাছ থেকে নথিপত্র চেয়েছেন।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au