বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

  • 6:37 am - August 15, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে উপস্থিত উশৃঙ্খল ছাত্র-জনতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে উপস্থিত উশৃঙ্খল ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছিলেন এবং চারপাশের পরিস্থিতি দেখাচ্ছিলেন। ওই সময় ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। উপস্থিত জনতার দাবি, অভিযুক্ত ব্যক্তির নিজের ফোনেও একই ধরনের ছবি পাওয়া গেছে।

একজন বিক্ষুব্ধ ছাত্র জানান, শেখ হাসিনার ছেলে জয় আগের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড ঠেকাতে তারা সেখানে অবস্থান নিয়েছেন। তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের ‘দোসর’।

রাত ৯টার দিকে একই এলাকায় আরেকজনকে গণপিটুনি দেওয়া হয় এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে দ্বিতীয় ব্যক্তিকে কেন আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, সে বিষয়ে কেউ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি।

এ সময় উপস্থিত জনতা “আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান” ও “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো” স্লোগান দিতে থাকেন।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হবে। নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে, আর দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au